উদ্বোধন হলো কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবন - The News Lion

উদ্বোধন হলো কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবন




দি নিউজ লায়ন ;  প্রতিশ্রুতি রাখল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন জিতেন্দ্র নারায়ান মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসের। কোচবিহারের দীর্ঘদিনের দাবি পূরণ হল এদিন। ২৫ একর জমির ওপর গড়ে ওঠা মহারাজা চিত্তরঞ্জন মেডিকেল কলেজে প্রথম ব্যাচের ৯৫ জন পড়ুয়া রয়েছেন, এই নতুন ভবনে থাকছে ২০০ আসনবিশিষ্ট কনফারেন্স রুম, মেডিকেল এডুকেশন ইউনিট, ডিপার্টমেন্টাল অ্যাপ, রিচার্জ ল্যাব, মিউজিয়াম, টিউটরিয়াল রুম, গ্রন্থাগার, পরীক্ষা কেন্দ্র, স্টুডেন্ট কমনরুম, জিম, স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত ক্যাফেটরিয়া, বয়স এবং গার্লস আলাদা আলাদা হস্টেল, এবং শরীরচর্চার ব্যবস্থা। 


আলাদাভাবে থাকছে গাড়ি পার্কিংয়ের জায়গা ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট এবং ১৩০ জন ডাক্তার ৫০ জন অফিসার। মেডিকেল কলেজ হাসপাতালে পাশাপাশি কোচবিহারের বহুপ্রতীক্ষিত নারায়নী ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টার মেখলিগঞ্জে স্থাপিত হতে চলেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি জয়গাঁ এবং ফুলবাড়ি এলাকায় দুইটি অগ্নিনির্বাপন কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। 


ইতিমধ্যেই কোচবিহার জেলাকে সাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে জেলায়। তিনি বলেন, কোচবিহার জেলার সমস্ত দাবি সরকার মেনে নিয়ে উন্নয়নের জন্য কাজ করে যাবে নিরন্তর। বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি তিনি কোচবিহারের শিব যোগ্য এলাকায় অবস্থিত শিব মন্দিরে পুজো দেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে  মানুষের ঢল নামে মন্দিরে। কোচবিহার বাসির মঙ্গল কামনায়  মুখ্যমন্ত্রী হোম করেন মন্দিরে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.